About Us
মাদারগঞ্জ সমিতি -ঢাকা
১৯৯৬ সালের ২৫ অক্টোবরে শুভসন্ধ্যায় ঢাকায় বসবাসরত ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে যাত্রা শুরু করে “মাদারগঞ্জ সমিতি-ঢাকা”। ক্ষণজন্মা এই সমিতিটি প্রতিষ্ঠার পর থেকেই দ্রুত বিকশিত হতে থাকে। দল মত পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে ঢাকায় বসবাসরত মাদারগঞ্জবাসী শামিল হতে থাকেন এ-সমিতির ছায়া-সুশীতল পতাকাতলে।
Come join us
আমাদের এই সমিতি মাদারগঞ্জের মানুষকে একত্রিত করে একটি সুন্দর, উন্নত এবং আনন্দময় সমাজ সৃষ্টি করতে কাজ করছে। আমাদের লক্ষ্য হলো সমিতির সদস্যরা একত্রিত হয়ে এক সাথে কাজ করা এবং মাদারগঞ্জের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকা
শিক্ষা
বৃত্তি আবেদন
মাদারগঞ্জ সমিতি - ঢাকা
শিক্ষাই ব্যক্তি ও সমাজের উন্নয়নের মূল চালিকাশক্তি। এই বিশ্বাস থেকেই মাদারগঞ্জ সমিতি – ঢাকা নিয়মিত শিক্ষা বৃত্তি প্রোগ্রাম পরিচালনা করে আসছে। আমাদের লক্ষ্য- মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষাজীবনকে সহজ ও ধারাবাহিক করা।
মাদারগঞ্জ সমিতি - ঢাকা
সুস্থতা ছাড়া উন্নয়ন অসম্পূর্ণ। তাই আমরা সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা ও বিশেষভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি।
মাদারগঞ্জ সমিতি - ঢাকা
সামাজিক বন্ধন ও মানসিক প্রশান্তির জন্য বিনোদনের গুরুত্ব অপরিসীম। মাদারগঞ্জ সমিতি – ঢাকা নিয়মিত বিনোদনমূলক আয়োজন ও বনভোজনের মাধ্যমে সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরি করে।






